সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অসুদপায় অবলম্বন।। সাত শিক্ষার্থী বহিস্কার!

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৪৮৮ বার দেখা হয়েছে।
tangail pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অসুদপায় অবলম্বন (নকল) করায় সাত শিক্ষার্থীকে বহিস্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ জাহৃবী উচ্চ বিদ্যালয় হতে একজন ও ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় হতে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত বহিস্কার করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। বহিস্কৃত শিক্ষার্থীরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালেয়র শিক্ষার্থী অপূর্ব রায় প্রিন্স, মো. জীবন, মো. আলাল হোসেন, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হোসেন, মো. জামিল হোসেন, আনুহলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনির হোসেন ও মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোস্তফা কামাল।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অসুদপায় অবলম্বন (নকল) হাতেনাতে ধরা পড়ায় তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, পরীক্ষা নকলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme