সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ বার দেখা হয়েছে।
0-0x0-0-0#


প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা অসুস্থ বোনকে দিনভর ধানক্ষেতে জিম্মি ও মারধর করার অভিযোগ উঠেছে ভাই ছাত্তার মোল্লার বিরুদ্ধে। এনিয়ে গত রবিবার (২৮ এপ্রিল) ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খোদেজা বেগম নামে ৭০ বছর বয়সী ওই নারী। এরআগে গত ২৭ এপ্রিল রবিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী, তার ছেলে-মেয়ে এবং মেয়ের জামাইকে ভয়ভীতি দেখিযে ধানক্ষেতে জিম্মি করে রাখে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে। অভিযোগ সূত্রে জানা যায়, খোদেজা বেগম তার ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশের সম্পত্তির জন্য গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে একাধিকার সালিশের আহবান করে।

সর্বশেষ গত ২৭ এপ্রিল রবিবার সকাল ১০ টায় পরিষদের সালিশের আহবান করা হয়। কিন্তু সেই সালিশে ছাত্তার মোল্লা উপস্থিত হননি। পরবর্তীতে সকাল ১১ টার দিকে ভুক্তভোগী খোদেজা বেগম তার বাবার পৈত্তিক সম্পত্তির ওয়ারিশের জন্য ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশ বুঝে চান। ওয়ারিশ না দেওয়ায় ধান কাটা বাধা দেয় খোদেজা বেগম। এ সময় ছাত্তারের নির্দেশে তার ছেলে ও ভাতিজারা খোদেজা বেগমসহ তার ছেলে-মেয়ে ও তার জামাতাকে মারধর করে এবং ওই ধানে ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিম্মি করে রাখে। খোদেজা বেগম জানায়, দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ওয়ারিশ দাবি করে আসছি। এ নিয়ে অনেক বার দরবারে তাদের ডাকা হয়েছে, কিন্তু তারা হাজির হয় না।

ধান কাটা বাধা দিলে আমাদেরকে মারধর করে ধানক্ষেতেই জিম্মি করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার করলে পরদিন সোমবার ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করি। এ প্রসঙ্গে ছাত্তার মোল্লার ছেলে শাহীন মোল্লা মোবাইল ফোনে জানান, ফুফু তার অংশের জমি আমাদের লিখে দিয়ে এখন আবার ওয়ারিশ দাবি করছেন। এনিয়ে জেলও খেটেছি। তাকে আমরা মারধর করেনি।

এ বিষেয় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওইদিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা করা হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme