সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭৭৯ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম,

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল,

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনিছুর রহমান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্যরা।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme