সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৬

  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৮৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রোববার (১১ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে।

এদিকে নতুন করে জেলায় ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫২১টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৭৬ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৭৮ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৩৬৪ জন। সর্বমোট মারা গেছে ১৫৯ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ নিয়ে মোট ১৩২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme