টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫

  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় বুধবার (৪ আগস্ট) টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৪৮ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৫৫ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৫ দশমিক ৮০ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০২ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৯৮৫ জন। সর্বমোট মারা গেছে ২১৮ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬২ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯ নিয়ে মোট ১০৭ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৯২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme