সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫ জন

  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঘাটাইল উপজেলায়।

এদিকে নতুন করে ৯৯টি স্যাম্পল পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১০ জন, কালিহাতীতে ২ জন, ভূঞাপুরে ১ জন, ধনবাড়ীতে ২ জন নিয়ে মোট ১৫ জন।

এদিকে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯১১০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৮৬৮৯ জন। আক্রন্তদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৭০ জন।

এদিকে জেলায় প্রতিনিয়তই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বেশির ভাগ জনসাধারণেই অসচেতনতা পরীলক্ষিত হচ্ছে। বর্তমানে পশু হাটে মাস্ক ছাড়া অবাধে মানুষ বিচরণ করছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধারন করে চলার আহবান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme