সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭, নতুন আক্রান্ত ২২৭

  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সোমবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৫৮১ টি নমুনা পরীক্ষার রির্পোটে ২২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮হাজার ৬৩১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮৪১ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৩০ জন। জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে ৮১ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা টাঙ্গাইলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গ্রাম অঞ্চলের মানুষই বেশি আক্রান্ত হচ্ছে। তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে, স্বাস্থ্য বিধি না মেনে, মাস্ক না পড়ে অবাধে চলাচল করছে। এরফলে গ্রামের মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে। আর গ্রামের মানুষ এখনি স্বাস্থ্য সচেতন না হলে আগামী দিনে করোনা পরিস্থিতী আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি টাঙ্গাইল জেলাবাসীকে সরকারের বিধি নিষেধ মেনে ও স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৮ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫০জন ও উপসর্গ নিয়ে ৭৮জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে হাসপাতালের গাইনী ওয়ার্ডের ২৪ টি বেড ও মহিলা মেডিসিন ওয়ার্ডের ৩২ টি বেড করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও প্রতিনিয়ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্তান সংকলান হচ্ছে না। তিনি জানান, করোনা রোগীর চিকিৎসার জন্য আরো বেডের সংখ্যা বাড়ানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme