সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনা আইসোলেশন ইউনিটে নেই আইসিইউ

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৬৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ক্যাম্পাসের ট্রমা সেন্টারে স্থাপন করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইনোসেলন ইউনিট।সেখানে মাত্র তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।বর্তমানে নাগরপুরের দুই ও ভূঞাপুরের একজন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। তারা আগের তুলনায় অনেকটা ভাল আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টাঙ্গাইলে ভেন্টিলেটর সুবিধাসহ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা নেই। ফলে রোগীকে জরুরি সময়ে ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সদর উদ্দিন জানান, করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে সরকার দ্রুত করোনা আইসোলেশন ইউনিট চালু করেছে। তবে জেলা পর্যায়ে সাধারণত আইসিইউ থাকে না। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিবো। ভর্তি কিংবা আগত রোগীর অবস্থা গুরুতর হলে তাদের ঢাকায় প্রেরণ করা হবে।

তিনি বলেন জেলা লেভেলে কিছুটা সীমাবদ্ধতা থাকবেই। যেমন করোনা রোগীর সেবাকর্মীদের নিয়মানুযায়ী থাকা খাওয়ার ব্যবস্থা নেই। এগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা আছে। ধীরে ধীরে ইউনিটকে সকল সুবিধার আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme