সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাগজপত্র সঠিক না থাকায় তিন বাসকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ গোলাম সরোয়ারসহ আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বাস সঠিক কাগজ পত্র না দেখানোর কারনে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme