সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লী শাটডাউন

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৭৫২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী শুক্রবার (২০ মার্চ) শাটডাউনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। ২০ মার্চ রাত সাতটা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার রাতে শহরের কান্দাপাড়া যৌন পল্লীতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজির ৫০০ বস্তা চাল বিতরনের সময় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশে বলা হয় ৩১ মার্চের মধ্যে কোনো যৌনকর্মী বাইরে যেতে বা কোন খদ্দের বা বাইরের কেউ যৌন পল্লীতে প্রবেশ করতে পারবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই সময়ে যৌন কর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme