সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৫৬২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছে।
১৫ আগস্ট, মঙ্গলবার ১১:৩০ মিনেটে উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের এলাসিন ইউনিয়নের মুশরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো.জওশন মিয়া(৩০)। তিনি আটিয়া ইউনিয়নের আটিয়া চালা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ জানান, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ার দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের    মুশরিয়া নামকস্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত নামা কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ঘুরে কাভার্ডভ্যানের মুখোমুখি হলে কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। এসময় অটোতে থাকা অটোচালকের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো.ইয়াছিনকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ইয়াছিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যান দ্রুত পালিয়ে গেলেও তা সনাক্তকরণে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme