সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইলে কিশোরদের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১৪ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক :‘এসো দেশ বদলাই, পুথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার অনুর্ধ্ব-১৪ বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহন করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ ইসলাম খান, জেলার সাবেক ক্রিকেট খেলোয়াড় রিপন কুমার সরকার, নির্মল চন্দ ভৌমিক ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme