সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে কুরতুবী প্রি-ক্যাডেট মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৬১৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কুরতুবী প্রি-ক্যাডেট মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইলে কুরতুবী প্রি-ক্যাডেট মাদ্রাসা একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু সাঈদ। প্রধান আলোচক ছিলেন কুরতুবী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ।

কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এস এস এস এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জোবায়ের ও কুরতুবী ফাউন্ডেশনের সদস্য সচিব রেজাউল করিম। শেষে প্লে-থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া ও ইসলামিক কবিতা আবৃতির পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামিক কবিতা আবৃতি করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme