সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষক লীগের আনন্দ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১০০৮ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা কৃষক লীগ ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ শাম্স উদ্দিন।

এসময় জেলা কৃষক লীগের সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম-সম্পাদক আরিফ খান ইউছুবজাই, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল হাব্বিব তুহিন,

সমবায় বিষয়ক সম্পাদক বাবু উত্তম কুমার ঘোষ, মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক জালাল উদ্দিন মিন্টু সহ জেলা কৃষক লীগ ও উপজেলা কৃষক লীগে অন্যন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme