সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগ

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের জেলা সদর রোডে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ইফতার মাহফিলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব, আবু মোহাম্মদ এনায়েত করিম, গোলাম আম্বিয়া নুরী, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আজাদ সিদ্দিকী ও যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল। এছাড়াও ইফতার মাহফিলে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme