সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিনে জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি। শনিবার (২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের কৃষিবিদ বৃন্দের ব্যানারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এস. এম. খালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।
সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা বাড়াতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ফার্মস কার্ড করে দেওয়া হবে। বিগত সময়ে কৃষকরা সঠিকভাবে ন্যায্য মূল্য পায়নি।বিএনপি তাই ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফার্মস কার্ডর আওতায় আনা হবে। কৃষকরা বেঁচে থাকলে দেশ ভালো ভাবে চলবে। বিএনপি সব সময় কৃষি বান্ধব দল।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং উন্নত জাতের বীজ ও ঔষুধ বিতরণ করা হয়।
এছাড়া অন্য বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের প্রতি সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা সময়ের দাবি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme