প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে তিনি মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কার্যক্রম সর্ম্পকে জানতে চান। এসময় তিনি মেলার স্টলের কর্মরর্ত বিভিন্ন জনের সাথে কথা বলেন।
পরে প্রধানমন্ত্রী কৃষকদের মধ্যে ছাগল ও মাছের রেনু পোনা বিতরণ করেন। মেলায় বিভিন্ন ধরনের ১১টি স্টল করা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রীর সাথে কৃষি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রেজভী প্রমুখ ছিলেন।
এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অনলাইনের মাধ্যমে সুইস চেপে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দেন।