সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক সোনিয়ার বিচার চেয়ে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোনিয়া ফাউন্ডেশনের স্বত্ব্যাধিকারী সোনিয়া নামে এক মহিলার বিরুদ্ধে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে ভুক্তভোগীরা।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সোনিয়া আস্ট্রেলিয়া নেওয়ার নাম করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশ তো পাঠাইনি উল্টো সেই টাকা ফেরত চাইতে গেলে তার বিরুদ্ধে দিচ্ছে নারী নির্যাতন ও ধর্ষন চেষ্টা মামলা। তার সহযোগী হিসেবে কাজ করছে তারই ভাগনী জান্নাত আক্তার। ইতো মধ্যে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলায় সাজু নামে একজনকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি পাওনাদাররা জানের ভয়ে পালিয়ে বেরাচ্ছে। এই সব প্রতারণা মামলা ও সোনিয়া ধারা হয়রানির বিচার দাবী করে মানববন্ধন করে তারা।

ভূক্তভোগীরা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই অতিদ্রুত সোনিয়াকে বিচারের আওতায় আনতে। তা না হলে আরো শত শত পরিবার সোনিয়ার দ্বারা প্রতারণার স্বীকার হবে। এই সোনিয়া টাঙ্গাইলের সন্তোষের সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। আমরা সাজুর মুক্তি চাই। সাজুর মত ভাল ছেলেই হয় না সাজু করোটিয়া সাদৎ বিশ^বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, মওলানা আব্দুল হামিদখান ভাসানীর নাতি হাশরত খান ভাসানী, সন্তোষের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনসহ সোনিয়া দ্বারা প্রতারিত পরিবারের সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme