সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩৮ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: টাঙ্গাইলে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের আয়োজনে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান খেলোয়াররা তাদের বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে ঠিকমত লীগ না হওয়ায় খেলোয়াররা তাদের খেলা থেকে বঞ্চিত হয়েছে। ক্রিকেট কে বাঁচাতে হলে সময়মত লীগ চালাতে হবে। টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির কমিটির কোন কার্যক্রম না থাকায় টাঙ্গাইল জেলার ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে কোন ঐক্য নেই। তাই আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। টাঙ্গাইলের ক্রিকেট খেলাকে আর উন্নত করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাবেক ও বর্তমান খেলোয়াররা।

এ সময় সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন দে. মো. সাইফুল ইসলাম, অরিন্দম পাল(লিটন), মোহাম্মদ খালিদ হায়দার খান (রাকিব),মামুন অর রশিদ খান, স্বপন কুমার দত্ত, এস.এ.আর রাশেদ, রানা, শাহ আজিজ বাপ্পি, মো. আরাফাত রহমান, জয়রাজ শেখ ইমন, জাহিদ হোসেন টিটু, আবু নাছের মানিক, মেহেদী হাসান মারুফ,রাসেল, রাফেল, ইমন, রিপনসহ সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারবৃন্দ।

মতবিনিময় সভায় ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সাংগঠনিক কাজ চলমান রাখার জন্য আবু নাসের মানিক কে আহব্বায়ক ও মেহেদী হাসান মারুফকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme