সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে খারজানা আল ইত্তেহাদ যুব সংঘের ত্রাণ বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬৭৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সদর উপজেলার খারজানা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বাংলাদেশর অর্থনীতির চাকা, ক্ষুধা দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন জন জীবন। ঠিক সেই মূহুর্তে মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা আল ইত্তেহাদ যুব সংঘের এক ঝাঁক যুবক তাদের নিজস্ব টাকা জমিয়ে হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

সেই জমানো টাকা দিয়ে ৩৩ হতদরিদ্র পরিবারের মধ্যে করলেন ত্রান বিতরণ। খেটে-খাওয়া এ সকল দিনমজুর মানুষদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে তারা এক দৃষ্টান্ত স্থাপন করলেন, খুলে দিলেন সমাজের বিত্তবানদের চোখ। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে খারজানা লুৎফর রহমান এর মুদি দোকানের সামনে থেকে এ ত্রানসামগ্রী দরিদ্র পরিবারের হাতে তুলে দেয়া হয়। এ সময় গণমাধ্যম কর্মী ও আল ইত্তেহাদ যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme