সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার বৈদারাপুর এলাকার মৃদ হাতেম আলী সিকদারের ছেলে মো: ছবুর সিকদার (৩৩) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফুলতলী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মো: আরজু ভূইয়া (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। র‌্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme