সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” স্লোগানে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শিশু একাডেমিতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেলের যৌথ আয়োজনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালায় টাঙ্গাইল বিআরটিএ-এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহম্মেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আজিজুর হক। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, মোটরযান পরিদর্শক মো.গোলাম সরওয়ার, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিমসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ মটর শ্রমিক ও ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme