সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দুইদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বাস্তবায়নে টাঙ্গাইল পৌরসভার হলরুমে ১৬-১৭ এপ্রিল এই দুইদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো: শিহাব রায়হান।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল। প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্য হিসেবে জেলার, সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সমাজসেবা কর্মকর্তাগণ, মহিলা বিষয়ক কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme