সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ঘাতক চালকের ফাসিঁর দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৮২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে গোল চত্ত্বরে সড়ক দূর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে থেকে শোক র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার প্রমুখ। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বক্তারা বলেন রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এভাবে আর কত প্রাণ ঝড়বে সড়কে। কত মায়ের বুক খালি করবে নেশাগ্রস্ত চালকরা।

দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও হেলপারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme