সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে চার ডাকাত গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ১০৬৭ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মিনি ট্রাক, দুটি ছোরা, দুটি পাইপ, একটি লোহার রড ও ২টি কাটার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বুধবার রাত দেড়টার দিকে ডাকাতি প্রস্তুতিকালে সদর উপজেলার বেলটিয়াবাড়ি মোড় এলাকা অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুইখা রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকরের ছেলে মরন দাস সুমন (৩২), ময়মনসিংহের নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৫৫) এবং গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান (২৭)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সদর উপজেলার বেলটিয়াবাড়ি মোড় বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি মিনি ট্রাক ও ডাকাতির সরঞ্জাম সহ চার জনকে গ্রেফতার করেন।

তারা গাইবান্ধা এবং ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme