সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ৪ জানুয়ারি দুপুরে শহরের নিরালা মোড়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

পরে সেখান থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা, উপজেলা, শহর, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতকর্মীরা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবগীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme