সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ২৪১১ বার দেখা হয়েছে।

ইসরাফিল রাসেল: ‘‘ব্যক্তি গঠন’ ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’’ এ শ্লোগানে সীরাতুন্নবী সা. উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত-এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম-এর সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান দা.বা।

টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ যাকারিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান, সেক্রেটারী হুজাইফা ইবনে ওমর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতী শরীফুল ইসলাম কাসেমী।

এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোপালপুর উপজেলার আহ্বায়ক মাওলানা শাকের আহমদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী গোলাম মাওলা, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা নরুল ইসলাম, ঘাটাইল জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা বিন ইয়ামিন, মাওলানা হাবিবুল্লাহ, মুফতী শফীকুল ইসলাম, মাওলানা নাজিম উদ্দিন, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা শহীদুল্লাহ।

সংগীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান। মাসউদুর রহমান, জহিরুল ইসলাম সাকি, নাসরুল্লাহ শামীম, আল আমিন আজাদ, আব্দুল্লাহ আল মুবিন ও শিশু শিল্পী মুহাম্মদ হুজাইফা।

তিলাওয়াত করেন হাফেজ নাজমুস সাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন হাসসান বিন হাফিজ, সাদীমুল্লাহ সাদ্দাম ও আতাউর রহমান ফারুক।

শেষে ৭৯জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme