সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারী নিহত, আহত ২৫

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬১৭ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনোয়ারা বেগম (৬০)। স্বামীর নাম শওকত আলী। তার বাড়ি স্থল বল্লা গ্রামে। গুরুতর আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার স্থল বল্লা গ্রামে বিতর্কিত একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থল বল্লা দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সাথে স্থল বল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। আজ সকালে এ জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দা, ফালা, টেটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান। গুরুতর আহত আনোয়ার হোসেন, মিনহাজ মিয়া, রুবেল হোসেন, আলাল মিয়া, দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, ছানোয়ার হোসেন, সালাফি মিয়া, বুলু মিয়াসহ গুরুতর আহত ১১জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার আমিন বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টীম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme