সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জমির বিরোধ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার ২৪ জুলাই সকাল ১০ টায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে। দুপুরে দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টায় তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, বৃদ্ধের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme