সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জমেছে শীতের পিঠার পসরা

  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুরঃ পিঠা বাঙালির চিরাচরিত ঐতিহ্যের অন্যতম একটি বাহক। বাঙ্গালী জাতির পিঠা যেন এক সুতোয়গাথা।রসনাবিলাসীদের কাছে পিঠার আবেদন সাড়া জীবনের জন্য। তবে শীত এলেই পিঠাপুলি উম্মাদনা বহুগুন বেড়ে যায়।

টাঙ্গাইলে শীত যতই বাড়ছে, ততই বেড়ে যাচ্ছে ভ্রাম্যমাণ পিঠা বিক্রেতাদের বেচাকেনা।

প্রতিদিন বিকাল থেকে রাত ১১ -১২পর্যন্ত শীতের পিঠার জন্য বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ভিড় করছেন পিঠার দোকানগুলিতে।

উপজেলা সদরসহ ছোট-ছোট বাজার গুলোতে ভ্রাম্যমাণ পিঠা বিক্রেতারা শীতের পিঠা নিয়ে বসেছেন।

এবার বিক্রেতারা ভাপাপিঠা, চিতইপিঠা, পুলীপিঠা, ঝাল পিঠা সহ বিভিন্ন রকমের পিঠার পসরা নিয়ে বসেছেন। বাসা, বাড়িতে মায়েরাও নববধূরা বিভিন্ন রকমের পিঠা, পায়েস তৈরিতে সময় পার করছেন।

ভাপাপিঠা, ঝাল পিঠা ও চিতইপিঠা এবার বাজারে বেশী নজরকারে, পৌরসভার শহীদস্মৃতি রোডের  পিঠা বিক্রেতা শহিদ মিয়া, মধুপুর থানা মোড়ের মালেক মিয়া ও টেকিপাড়ার আঃ বাছেদ মিয়া জানান, আমরা প্রতি বছরই কার্তিক থেকে ফাগুন মাসের শেষ পর্যন্ত শীতের সময় পিঠা নিয়ে বসি। ৩ থেকে ৪ শত টাকা আয় করে ছেলে মেয়েদের নিয়ে ভালই চলছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme