প্রতিদিন প্রতিবেদক : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র উদ্যোগে এ দিবস পালন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান প্রমুখ।