সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় পাট দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ৬ মার্চ) সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসন, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে টাঙ্গাইল  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পাট র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশাররফ হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও এনডিসি মোঃ রোকনুজ্জামান।

পাট অধিদপ্তর টাঙ্গাইলের মুখ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর উপস্থাপনায় দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, রতন সিদ্দিকী, ছয়আনি বাজার চাল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী,

পাট ব্যবসায়ী ও পাট চাষী  মোঃ ইব্রাহিম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ঘাটাইল উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নূরী,

বাসাইল উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, নাগরপুর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, মধুপুর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,

ভূঞাপুর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুমন সাহা, দেলদুয়ার উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কালিহাতী উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান,

গোপালপুর উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাশার ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ‘সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme