সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক খন্দকার সাদিকুর রহমান প্রমুখ।

জেলার ১২টি উপজেলায় ৩ হাজার ১০টি কেন্দ্রে পাঁচ লাখ ২৬ হাজার ৬৯৬ জন শিশুকে ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ১৫৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের (এক লাখ আইইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৬৬ হাজার ৪৩৭ জন শিশুকে একটি করে লাল রংয়ের (দুই লাখ আইইউ) ক্যাপসুল খায়ানো হবে।

ক্যাম্পেইনে ৩৮৫ জন স্বাস্থ্য সহকারী, ৩৭৭ জন পরিবার কল্যাণ সহকারী, ৪১৯ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৬ জন পৌর কর্মী ও ছয় হাজার ৩০ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme