সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা কৃষি সম্প্রসাধারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, পরিসংখ্যান অফিসের উপপরিচালক ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিরা। এ সময় জেলা নির্বাচন অফিসের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলায় ভোটার সংখ্যা এখন ৩১ লাখ ৩২ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৭ হাজার ৪২৯ জন। মহিলা ভোটার রয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৫২৯ জন। ২০ জন হিজরা ভোটার রয়েছে।

এবার ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme