সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের আয়োজনে সদর উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস প্রদক্ষিণ করে। পরে নগরজলফৈ এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন, সড়ক বিভাগ, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme