সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জামায়াত ইসলামীর দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১০ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলে এবার দুই জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থীর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের একাউন্ট হ্যাক হওয়ার খবর পাওয়া যায়। এরা হলেন- টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং টাঙ্গাইল-৮ (নাগরপুর- দেলদুয়ার) আসনে প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান। এছাড়াও টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমানের একাউন্টও হ্যাক হয়েছে। হ্যাক হওয়া এসব নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, হোয়াটসঅ্যাপ নম্বরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের ব্যবহৃত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? কালকে ফেরত দিয়ে দিব।’ পরে খোঁজ নিয়ে দেখা যায় আব্দুল হামিদের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। এছাড়াও একই কায়দায় টাঙ্গাইল-৮ (নাগরপুর- দেলদুয়ার) আসনে প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান ও টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমানের একাউন্ট হ্যাক করে টাকা ধার চাওয়া হচ্ছে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট্য থানায় অবগত করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ বলেন, হঠাৎ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে জানতে পারি আমার হোয়াটসঅ্যাপ একাউন্ট থেকে বিভিন্ন জনের কাছে টাকা ধার চাওয়া হচ্ছে। পরে হোয়াটসঅ্যাপ একাউন্টে গিয়ে দেখি হ্যাক হয়েছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে অবগত করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকার অনুরোধ করছি।
তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে আমাদের একাউন্ট হ্যাক করা হয়েছে। নির্বাচনে যে সব জায়গায় জামায়াতের প্রার্থীদের জয়ের সম্ভবনা দেখা যাচ্ছে সে সব জায়গায় পরিকল্পিতভাবে এমন কাজ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme