সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমানসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় নিহতের পরিবার ও আহতরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আহত সকলের সুচিকিৎসা দিতে। নিহতের পরিবারের সদস্যদের সরকার পক্ষ থেকে সকল দায়িত্ব নিতে হবে। একই সাথে শেখ হাসিনাসহ ছাত্র-জনতা হত্যায় জড়িত সকলকেই কঠোর শাস্তি দিতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে টাঙ্গাইলে ভূমিকা অন্যতম হিসেবে উল্লেখ থাকতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। শুরুতেই নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। এসময় জেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme