সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ডিস্ট্রিক্ট গেটে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। আর কোন ফ্যাসিবাদকে এ দেশে দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিবাদমুক্ত,চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত,ইসলামের বাংলাদেশ। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন:জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান,ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,অধ্যক্ষ মুন্তাজ আলী,ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme