সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে জেলা ক্লিনিক মালিক সমিতির অবৈধ ক্লিনিক বন্ধের অভিযান

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৫১ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধের অভিযান চালিয়েছে জেলা ক্লিনিক মালিক সমিতি। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান চালানো হয়।
এসময় সঠিক কাগজ ও পরিবেশ ঠিক না থাকায় সর্তক করা হয় বিভিন্ন ক্লিনিককে। একই সঙ্গে রোগীদের সেবার মান নিশ্চিত করে ক্লিনিক পরিচালনার আহ্বান জানানো হয়।
এসময় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মান উন্নয়নের স্বার্থে প্রথম দফায় ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। এতে কিছু ক্রুটি ও বিচ্যুতি পাওয়া গেছে। সেগুলোর সমাধান দ্রুতই করা হবে। ভুয়া ডাক্তার ও ভুয়া টেস্টর বিষয়েও সর্তক রয়েছি।
জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু বলেন, অনিয়মতান্ত্রিকভাবে যেসব ক্লিনিক পরিচালনা হচ্ছে, এসব ক্লিনিকের বিরুদ্ধে আমরা কার্যক্রম শুরু করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme