সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন

  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:
টাঙ্গাইল লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন করেছেন টাঙ্গাইল
জেলা প্রশাসক কায়সারুল ইসলাম।
আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে এ পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বিউটি ও লৌহজং নদী রক্ষা আন্দোলনের সদস্য ও সাংবাদিকবৃন্দ। পরিদর্শনকালে নদীর দুইপারের সাধারন মানুষ জেলা প্রশাসকের এই মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় এবং নদী যাতে দ্রুত তার নাব্যতা ফিরে পায় সেই আশা ব্যক্ত করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, নদী হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তাই এই লৌহজং নদীর দুই পাশে যারা অবৈধ ভাবে দখল করে বাড়ি-ঘর নির্মান করেছেন
তারা স্বেচ্ছায় জাগা খালী করে দিবেন। আমরা আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। আমি কথা দিচ্ছি আপনার জমির কাগজপত্র আমরা যাচাই-বাচাই করে দেখবো সব ঠিক থাকলে এবং আপনার বৈধ জমিতে বাড়ি নির্মান করা থাকলে আমরা সেটাতে হাত দিবো না। আর যদি অবৈধ ভাবে নদী গ্রাস করে আপনারা বাড়ি নির্মান করে থাকেন তাহলে সেটা ভেঙ্গে ফেলা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme