সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার (২২অক্টোবর) দুপুরে “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এ প্রতিপাদ্য বিষযয়ের উপর এক আলোচনা সসভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহানা নাছরিন-এর সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খান আহমেদ শুভ, মোটরযান পরিদর্শক মোঃ নুরুল হোসেন, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) উত্তম কুমার শর্মা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন,

সাধারণ সম্পাদক (বাস) রাশেদুর রহমান তাবিব, সাধারণ সম্পাদক (মিনিবাস) শফিউল আলম তুষার, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক  চিত্তরঞ্জন দাস,

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কোরবান আলী, সাধারন সম্পাদক সোবাহান, ইজিবাইক সমিতির নেতা আব্দুল লতিফ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme