টাঙ্গাইলে টানা দ্বিতীয় দিনেও দশমিক ফাউন্ডেশনেরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৮০৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল শহরের ভ্যান রিক্সা চালক, পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনামূলক লিফলেট বিরতণ করা হয়েছে। শুক্রবার (২০মার্চ) দশমিক ফাউন্ডেশনেরে উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনানরুল ইসলাম, সহ-সভাপতি ওমি খান, মহাসচিব মো. হাবিবুর রহমান (হাবিব), দপ্তর সম্পাদক সালমান, শিশু ও নারী সম্পাদক হেপি আক্তার, সাংস্কৃতি ও চিকিৎসা সম্পাদক রোহিত সাহা, অলি, ফাহিম, শাতিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দশমিক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে ঘুরে দুই শতাধিক মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme