সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রাথমিক তালিকায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম প্রকাশের পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে শহরে মশাল মিছিল করেছে।

মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে মাঠে থাকা স্থানীয় নেতাদের বঞ্চিত করে হঠাৎ করে বহিরাগত একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যা স্থানীয় নেতাকর্মীরা মেনে নেবে না।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে তারা দ্রুত সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং স্থানীয় নেতৃত্বকে মূল্যায়ন করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme