সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৬৬৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বিক্রমহাটী নামকস্থানে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ট্রাকের চাপায় হেলপার ফরহাদ আলী (৩০) নিহত হয়েছেন। নিহত ফরহাদ আলী সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী জানান, একটি বিকল হওয়া ট্রাককে রশি দিয়ে বেঁধে অপর একটি ট্রাক দিয়ে টেনে বঙ্গবন্ধুসেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মহাসড়কের বিক্রমহাটীতে পৌঁছালে দুই ট্রাকের সংযোগ রশিটি ছিঁড়ে যায়। পরে হেলপার ফরহাদ আলী রশিটি জোড়া লাগাতে গেলে ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরো জানান, দুইটি ট্রাকই পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme