সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুরে: টাঙ্গাইলের মির্জাপুরে বালুভর্তি বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন যাত্রী। শনিবার (১৬ মার্চ) দিনগত রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুরের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার চান্দুলিয়া গ্রামের অটোরিকশা চালক উজ্জল মিয়া(৩৫) ও অটোরিকশা যাত্রী কদিম দেওহাটা গ্রামের সুশান্ত বাকালী(৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে উজ্জল মিয়া অটোরিকশা নিয়ে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মিল গেইট এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্য থেকে চিকিৎসক সুশান্ত বাকালীকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme