সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় বৃদ্ধ নিহত

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৬০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় আব্দুল হালিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চকদই চাকলাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম হুগড়া ইউনিয়নের কৃষ্টনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আব্দুল হালিম সকালে তোরাপগঞ্জ বাজারে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়ক দিয়ে বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধে এবং ঘাতক ট্রাক্টরের চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, আমার ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এসব বালু অন্তত ৫০/৬০টি অবৈধ ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। চালকদেরও নেই লাইসেন্স। গত বছরও অবৈধ ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু হয়েছে। এসব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme