সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় রেজাউল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। আহতরা হলেন একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলী পাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

জানা যায়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন। মহাসড়কের পৌলীর আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। অপর দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ট্রাক চাপায় রেজাউল ইসলাম নিহত এবং দুই জন আহত হয়েছেন। ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme