সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫৭৬ বার দেখা হয়েছে।
টাঙ্গাইলে ট্রেনে কাটা

 মো. সোহেল রানা :  টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। পু‌লিশ তাদের মর‌দেহ উদ্ধার করে‌ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme