সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ১০০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।


শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন নাহার আছমা সদর উপজেলার হটিবাড়ি এলাকার আনসার আলীর মেয়ে। স্থানীয়রা বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন জেসমিন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন জেসমিনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জেসমিন রেল লাইনে ফোনে কথা বলার সময় একটি ট্রেন পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন আগে জেসমিনের সাথে তার স্বামীর ডিভোজ হয়। তবে কি কারণে তিনি ওই এলাকায় এসেছিলেন তা বলতে পারননি তিনি। নিহতের লাশ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পুলিশ হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme