সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৯২ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় দুই ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।


এসময় মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সুপ্রিম নার্সিং কলেজের শিক্ষার্থী মো: ফরিদুল ইসলাম হাসানের নেতৃত্বে টাঙ্গাইলের নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, সুপ্রিম নার্সিং কলেজ, স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট, ব্যুরো নার্সিং ইনস্টিটিউট, ফ্লোরেন্স নার্সিং কলেজ, প্রফেসর সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউট, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট, ভূঞাপুর নার্সিং ইনস্টিটউট, প্রফেসর মিজানুর রহমান নার্সিং কলেজ, মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউট ও মধুপুর নার্সিং ইনস্টিটিউট এর শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি কারিকুলাম চালু করেছে, যেটা অযুক্তিক। আমরা সবাই জানি এসএসসির পর চার বছরের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি করতে হয়। অথচ এইটা হওয়া উচিৎ ছিল ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি। এই নামের কারনে আমরা চাকুরিতে ভুগান্তিতে পরি। আমাদের এই কোর্সকে যদি ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি করা হয় তাহলে চাকুরির ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।


এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনায় টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা কর্মসূচী পালন করবো বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme